মিরপুরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ০০:২৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০০:৩০

মিরপুরে স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই রাজধানীর মিরপুরের পল্লবীতে মো. হৃদয় (১৬) নামে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,  ‘আজ রাত ১০টা ২০ মিনিটে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।’

আহত মো. হৃদয় মিরপুর ১২ নম্বর সেকশনের লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সে মিরপুরের ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের বি ব্লকে থাকে।

আহত হৃদয় বলেন, ‘আমি ডি ব্লকের ঈদগাহ মাঠে ব্যাডমিন্টন খেলতে যাচ্ছিলাম। এ সময় মাঠে স্থানীয় আসিফ ও বাপ্পীসহ ৭ থেকে ৭জনের একদল বখাটে আমাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।’

/এআইবি/টিআর/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম