‘দেশে নির্মিত সব অনুষ্ঠান কি আমাদের সংস্কৃতির ধারক?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৪:৪৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৪:৪৬

জুলফিকার রাসেল

 

বাংলাদেশে যেসব অনুষ্ঠান, নাটক ও চলচ্চিত্র তৈরি হয়, তার সবগুলো কি দেশীয় সংস্কৃতির ধারক? আমরা এদেশের সিনেমাতে ফ্লাট বাড়িতে অসামাজিক কার্যকলাপের উদাহরণ দেখেছি, সেটিকে জনপ্রিয় হতেও দেখেছি। এক সময় চলচ্চিত্র শিল্প কলুষিত হয়েছিল অশ্লীলতা দিয়ে। বাংলা ট্রিবিউন আয়োজিত ‘বিদেশি সিরিয়াল: সংস্কৃতির আপনপর’ শীর্ষক বৈঠকিতে বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল এ কথা বলেন।

একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন বহুল আলোচিত ডাবিংকৃত বিদেশি সিরিয়াল ‘সুলতান সুলেমান’ আমাদের সংস্কৃতির সঙ্গে যায় কিনা? যদি না যেয়ে থাকে তাহলে এই একটি নির্দিষ্ট জনপ্রিয় সিরিয়ালের বিরুদ্ধে যে আন্দোলন সেটি অন্যান্য অবক্ষয়ের সময় দেখতে পাইনি কেনও।

তিনি প্রশ্ন তোলেন, মুনমুন, ময়ুরী কিংবা লিটনের ফ্লাট বিষয়ক থিম যখন আমাদের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে তার জন্য কি করেছিলেন।

বৈঠকিতে তিনি শিল্পী সমাজের ভূমিকা, টেলিভিশনের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন।

‘বিদেশি সিরিয়াল : সংস্কৃতির আপন-পর’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করে বেলা ১১টা ১০ মিনিট থেকে। দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টিভি চ্যানেলের শীর্ষ কর্তাব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, গাজী রাকায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, দীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফী আহমদ, গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড গাউসুল আজম শাওন, সাংবাদিক উদিসা ইসলাম বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলে ১টা পর্যন্ত।

এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ। এবং এ সংক্রান্ত সব নিউজ পড়তে সরাসরি বাংলা ট্রিবিউনের হোম পেইজে চোখ রাখুন। এছাড়া তথ্য পেতে নজর রাখুন বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজে।

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের