‘পরিস্থিতি স্থিতিশীল হলে জ্বালানির দাম কমবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৮:১৬আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশে এর দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিশ্ববাজারে এর দাম বৃদ্ধি পাওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসি। প্রধানমন্ত্রীও তেলের দাম কমানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বিশ্ববাজার স্থিতিশীল হলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো হবে।’ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় প্রাইভেট কারে সিএনজির ব্যবহার কমুক। আর, গণপরিবহনে সিএনজির ব্যবহার থাকুক। মূলত এ কারণেই দেশে পেট্রোল-অকটেনের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছিল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম