আবেদনের সঙ্গে সঙ্গে মিলবে বিদ্যুৎ সংযোগ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৮:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৮:২৭

অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ পেতে ভোগান্তির দিন শেষ হচ্ছে। সরকার শিগগিরই এমন ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যেখানে দলিল-পর্চার প্রয়োজন পড়বে না। আবেদনের সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে, এমন আশার কথাই শোনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী একমাসের মধ্যে বিদ্যুৎ সংযোগের নতুন কার্যক্রম চালু হবে। তখন গ্রাহক যেদিন আবেদন করবেন, সেদিনই সংযোগ দেওয়া হবে। এখন যেমন বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহককে দলিল-পর্চা জমা দিতে হয়, নতুন সিস্টেম চালু হবে তাও লাগবে না।’
নতুন এই ব্যবস্থা কেবল আবাসিক গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘শিল্প সংযোগ দিতে একটু সময় লাগলেও যত দ্রুত সম্ভব দেওয়া হবে। মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে।’
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বর্তমান সরকারের বিদ্যুৎ খাতের নানা অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা বর্তমানে বিদ্যুতের আওতায় চলে এসেছে। প্রতি মাসে প্রায় সাড়ে পাঁচ লাখ নতুন সংযোগ দেওয়া হচ্ছে। আরইবির গ্রাহক দাঁড়িয়েছে প্রায় পাঁচ কোটিতে। গ্রাহকদের সুবিধার্থে প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। আপাতত আমরা দুই লাখ প্রিপেইড মিটার বসাব। আমাদের টার্গেট প্রায় ২ কোটি। কিভাবে মানুষের দুর্ভোগ আরও কমিয়ে আনা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।

আরও পড়ুন: রামপাল প্রকল্প বাস্তবায়নে সরকার অনড়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম