রেলের অর্থ কেলেঙ্কারি

সুরঞ্জিতের এপিএস ওমর ফারুককে পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১২:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৪:৫৫

সুরঞ্জিতের এপিএস ওমর ফারুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওমর ফারুক তালুকদারকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ৫ বছরের কারাদণ্ড এবং এক কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আরও ২ বছর ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন।

আসামির আইনজীবী পুর্নেন্দু দেবনাথ পিনাকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি আদালত থেকে জামিন নিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন-২০০৪ এর ২৬(২) ধারায় দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত আসামিকে খালাস দিয়েছেন আদালত। কিন্তু ২৭ (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দিয়েছেন।’

২০১২ সালের ৯ এপ্রিল সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদার, রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমাড্যান্ট এনামুল হক আটক হন। এ সময় তাদের কাছ থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন শুরু হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাখার অভিযোগে একই  বছরের ১৪ আগস্ট তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।

/এসআইটি/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম