‘রামপালে বিদ্যুৎকেন্দ্র করতে গেলে আরেকবার মুক্তিযুদ্ধ করবে জনগণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৩:২০আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:২৩

রুহুল কবির রিজভী
সুন্দরবনের কাছে রামপালে সরকার বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে গেলে দেশপ্রেমিক জনগণ আরেকটি মুক্তিযুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া গণমাধ্যম সুন্দরবন বাঁচানোর এই আন্দোলনে অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।
রবিবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এসব কথা বলেন। সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন রিজভী।
তিনি বলেন, ‘দাভোসে প্রধানমন্ত্রী রামপাল নিয়ে যা বলেছেন, তাতে মনে হচ্ছে সরকার প্রধান জাতীয় ও আন্তর্জাতিক সব বিশেজ্ঞদের অভিমতকে থোড়াই কেয়ার করেন। দেশকে দোজখে পরিণত করার লক্ষ্য পূরণই হচ্ছে তার পরিকল্পনা। রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতির বাস্তবতাটি সবার কাছে পরিষ্কার৷ সরকারের উচিত সত্যকে স্বীকার করে এই প্রকল্প থেকে সরে আসা। ওই বৈঠকে প্রধানমন্ত্রী যে তথ্য দিয়েছেন. তা সঠিক নয়।’
রিজভী বলেন, প্রতিবাদের পরও সরকার প্রকল্পটি নির্মাণে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। এটা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে প্রভুদের খুশি করা মাত্র।
/এসটিএস/এসটি/

আরও পড়ুন: সেলিম ওসমানের নির্দেশেই শ্যামল কান্তিকে লাঞ্ছনা: হাইকোর্ট

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম