জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৭, ১৯:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ১৯:৪১

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (ফাইল ছবি) সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘স্বাধীনতা সমুন্নত রেখে মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন সুদৃঢ় করতে দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূল করতে হলে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’  রবিবার জাতীয় সংসদে বছরের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

রবিবার বিকাল চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময়  সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে উপস্থিত ছিলেন।

নতুন বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। পরে পুরো অধিবেশন জুড়ে তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। আলোচনা শেষে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে সংসদে একটি প্রস্তাব গৃহীত হয়।

গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে অগ্রযাত্রার আকাঙ্ক্ষাকে বাস্তবরূপ দিতে সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে মন্তব্য করে রাষ্ট্রপতি  বলেন, ‘সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখে জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথ ধরে বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে। বিশ্বসভায় একটি উন্নত দেশ হিসেবে আপন মহিমায় অধিষ্ঠিত হবে।’

স্পিকারের অনুরোধে রাষ্ট্রপতি তার লিখিত ভাষণের  সারসংক্ষেপ পড়া শুরু করেন। এ সময় তার মূল বক্তব্য পঠিত বলে গণ্য করার জন্য স্পিকারকে  অনুরোধ জানান আবদুল হামিদ। স্পিকারের আসনের বাম পাশে রাখা পোডিয়ায়ে দাঁড়িয়ে রাষ্ট্রপতি তার ভাষণ দেন। ১১৯ পৃষ্ঠার ভাষণের সংক্ষিপ্তসার পড়েন তিনি। এ সময়  তিনি এক ঘণ্টা ৩ মিনিট ভাষণ রাখেন। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী পূর্ণাঙ্গ ভাষণ সংসদে পঠিত বলে গৃহীত হয়। ভাষণের পর রাষ্ট্রপতি অধিবেশন কক্ষ ত্যাগ করলে স্পিকার সংসদ অধিবেশন আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি করেন।

ভাষণে রাষ্ট্রপতি অর্থনীতি, বাণিজ্য-বিনিয়োগ, খাদ্য-কৃষি, পরিবেশ-জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সরকারের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির যে পথে আমরা হাঁটছি, সে পথ ধরেই বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে। বিশ্বসভায় একটি উন্নত দেশ হিসেবে আপন মহিমায় উদ্ভাসিত হবে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ মধ্য-আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালে বিশ্বসভায় একটি উন্নত দেশের মর্যাদায় অভিষিক্ত হবে, এটাই জাতির প্রত্যাশা।  বিভিন্ন পরিকল্পনায় গৃহীত কর্মসূচির যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির এ প্রত্যাশা অবশ্যই পূরণ হবে।’

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, ‘সংবিধান সমুন্নত ও সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখে ২০১৪ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দশম জাতীয় সংসদ গঠিত হয়। বর্তমান সরকারের ওপর দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পিত হয়। সরকার ২০২১ সালের মধ্যে একটি মধ্য-আয়ের, জ্ঞানভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ব্যাপক সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ ইতোমধ্যে নিম্নমধ্য-আয়ের দেশে উন্নীত হয়েছে। এখন জাতির দৃষ্টি নিবদ্ধ রয়েছে ২০৪১ সালের দিকে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে জাতির আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।’

 আরও পড়ুন: লিটনের হত্যাকারীদের খুঁজে বের করে যথাযথ শাস্তি দেবো: সংসদে প্রধানমন্ত্রী

/ইএইচএস/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম