বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়ালের সংস্কার নিয়ে হাইকোর্টের রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ১৪:১২আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:১৫

হাইকোর্ট

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়ালের ভবন যথাযথভাবে সংস্কার ও সংরক্ষণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলটি জারি করেন। ১৯৮১ সালে এ মেমোরিয়ালটি প্রতিষ্ঠা করা হয়।

এছাড়া আগামী ২৩ মার্চের মধ্যে এই ভবন কি অবস্থায় আছে সে সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে গৃহায়ন ও গণপূর্ত সচিব ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ আহমেদ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ উল্লেখ করে এ বিষয়ে নির্দেশনা করে একটি রিট আবেদন করেন। এই রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে এই আইনজীবী বলেন, এই মেমোরিয়ালে কোনও সংস্কার হয় না। এর সংরক্ষণে যাদের দায়িত্ব তারা কি করছে সে বিষয়ে জানতে চেয়েছেন আদালত। একইসঙ্গে ভবনটির বর্তমান পরিস্থিতি কি তার প্রতিবেদন জমা দিতে বলেছেন।

/ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের