অভিযোগ জানাতে হটলাইন চালু করবে দুদক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৭, ১০:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১০:৪৩

দুদক দেশ-বিদেশ থেকে দুর্নীতির অভিযোগ জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) হটলাইন চালু হচ্ছে। দুদক শিগগিরই ১০৬ হটলাইন চালু করবে। তবে টেলিফোনে কোনও ধরনের অভিযোগ বিবেচনায় নেওয়া হবে তা নির্ধারণ করতে কমিশন কাজ করছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

টেলিফোনে দেওয়া অভিযোগ প্রথমে লেখা হবে এবং পরে তা পরবর্তী কার্যক্রমের জন্য কমিশনে পেশ করা হবে।

বর্তমানে দেশব্যাপী দুদক কার্যালয়ে স্থগিত বক্সে লিখিতভাবে অভিযোগ জানানো হয়।

এই হটলাইন চালু হলে জনগণ বিশেষ করে সরকারি অফিসের ঘুষ সম্পর্কিত ঘটনাসহ দুর্নীতির চলমান ঘটনার ব্যাপারে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারবে। যা দুর্নীতি হ্রাসে সহায়ক হবে।

এর আগে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ সতর্ক বার্তা দিয়ে বলেন, ‘ঘুষ নেওয়া বন্ধ করুন- অন্যথায় কঠোর ব্যবস্থার জন্য অপেক্ষা করুন।’

তিনি বলেন, দুদকে ১২৫৬৮ অভিযোগ দাখিল করা হয়। এর মধ্যে ১৫৪৩ অভিযোগ তদন্তের জন্য গৃহীত এবং ৫৪৩ অভিযোগ সংশ্লিষ্ট কার্যালয়ে প্রশাসনকি ব্যবস্থা নিতে পাঠানো হয়।

দুর্নীতির মামলা সম্পর্কে তিনি বলেন, ২০১৩ সালে মোট ৩৩৯ দুর্নীতির মামলা দায়ের এবং আদালতে ৫২৮টি মামলা অভিযোগপত্র দাখিল করা হয়। খবর বাসস।

/এসটি/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক