সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের প্রতিবাদে মানববন্ধনে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:২৪

সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের প্রতিবাদে মাববন্ধন শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা কোয়াশড বা বাতিল করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে দুর্নীতি প্রতিরোধ আন্দোলন নামের একটি সংগঠন। মানববন্ধন শুরু হওয়ার কিছু পরে পুলিশ সংগঠনটির নেতাকর্মীদেরকে প্রেসক্লাবের সামনে থেকে সরিয়ে দেয়।

সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা বাতিলের প্রতিবাদে মাববন্ধনে পুলিশের বাধা মানববন্ধনে সংগঠনটির সভাপতি হারুন অর রশিদ খান বলেন, ‘বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান ও ভাইস চেয়ারমান সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির দুটি মামলা সুপ্রিমকোর্ট বাতিল করেছেন। মামলা দুটি বাতিল হওয়ার ফলে শেয়ারবাজার কেলেঙ্কারির মামলা থেকে আসামিরা মুক্ত হয়ে গেছে। আমরা এরই প্রতিবাদে মানববন্ধন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আমরা চলে আসি।’

শাহাবাগ থানার এসআই মোতালেব হোসেন বলেন, ‘আজ ওপরের কারও অনুমতি ছাড়া কোনও মানববন্ধন বা জনসমাবেশ করা যাবে না। তাই তাদেরকে মানববন্ধন করতে দেওয়া হয়নি।’

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম