দুর্নীতি আমাদের জীবন ধ্বংস করছে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৯:৪২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৯:৪২

‘সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারলে চাকরির পিছনে ঘুরতে হয় না। চাকরিই মানুষের পিছনে ঘুরে। এর জন্য দরকার দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা। দুর্নীতি আমাদের জীবনকে ধ্বংস করছে। এর থেকে বেরিয়ে আসতে হবে।’ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ‘দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের করণীয়’ শীর্ষক কর্মশালায় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

বিতার্কিকদের সঙ্গে দুদক চেয়ারম্যান সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘আজকের তরুণই আগামীকে গড়বে। তরুণরাই দুর্নীতি প্রতিরোধে স্মার্ট তথা সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, যৌক্তিক ও সময়োপযোগী সমাধান খুঁজে বের করতে পারবে।’
দুর্নীতি প্রতিরোধে শাস্তিমূলক ব্যবস্থার চাইতে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ বেশি কার্যকারী উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, ‘এ ক্ষেত্রে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের দুর্নীতি প্রতিরোধে সম্পৃক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দুর্নীতি বিরোধী ক্লাব গঠনের মাধ্যমে দুর্নীতিবিরোধী বিতর্ক, প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন কর্মশালার আয়োজন করা যেতে পারে। জাতীয় পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী গল্প, প্রবন্ধ, কবিতা ইত্যাদি অন্তর্ভুক্ত করে দুর্নীতিবাজদের সম্পর্কে ধারণা তৈরি করা সম্ভব।’

কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের দুর্নীতি প্রতিরোধে করণীয় সম্পর্কিত মতামতসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম এবং কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল। দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

/আরজে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক