কম্বোডিয়ায় বাংলাদেশ বাণিজ্য-বিনিয়োগ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:২০

বাংলাদেশ-কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই প্রথমবারের মতো  বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ।
কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে মঙ্গলবার এ সম্মেলনের আয়োজন করেছে থাইল্যান্ডে বাংলাদেশ  দূতাবাস।
কম্বোডিয়ার বাণিজ্য সচিব, বাংলাদেশের বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন করেন।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম জানান, ‘আমরা বাংলাদেশের প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে,যারা কম্বোডিয়াতে রফতানি করতে সক্ষম, তাদের আমন্ত্রণ জানিয়েছি । এর মধ্যে কটন ইয়ার্ন, ফার্মাসিউটিক্যালস, বোন চায়না, সিরামিক ওয়্যার, চামড়াজাত পণ্য, পলিমার ও প্লাস্টিক পণ্য, চা, পাট ব্যাগ ও পাটজাত পণ্য, বেভারেজ, স্টিল এবং স্টিল পণ্য এ সম্মেলনে প্রদর্শন করা  হয়।
কূটনীতিক সাইদা মোনা তাসনিম একই সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ‘আমরা এ দুটি স্বল্পোন্নত দেশে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বদ্ধপরিকর।’
বাংলাদেশ থেকে স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্লোব ফার্মা, ওয়ান ফার্মা, শাইনপুকুর সিরামিক, বিটিএমএ, বিকেএমইএ, বিজিএমইএ, বেঙ্গল পলিমার, কাজী অ্যান্ড কাজী টি, বিএসআরএম, বাংলাদেশ জুট ডেভেলপমেন্ট সেন্টার, সিকে ফ্রোজেন ফিস এবং অন্যান্য প্রথম সারির কোম্পানিগুলো সম্মেলনে তাদের পণ্য প্রদর্শন করেছে।

/এসএসজেড/ এপিএইচ/

আরও পড়ুন: বৈধতা পাওয়ার আগেই ভাড়া বাড়িয়েছে উবার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম