রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৭, ০১:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ০২:০২



বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরানাতা-আতমাদজা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরানাতা-আতমাদজা। এ সময় বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ শেষ করায় বিরানাতা-আতমাদজাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার।’ তিনি আশা করেন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘জাতিসংঘ ও ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একই অবস্থান দেখায়।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার উল্লেখ করে ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে।’ তিনি বলেন, ‘দু’দেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। যৌথ উদ্যোগে এসব খাত ব্যবহার করে উভয় দেশ লাভবান হতে পারে।’ সূত্র: বাসস

 

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম