বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি: খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৩:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৩:২৬

খালেদা জিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়ার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদের আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দীকি এ মামলাটি করেন।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ শেষে শাহবাগ থানার ওসিকে আগামী ২২ ফেব্রুয়ারি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীর আইনজীবী মো. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, গত বছরের ৩১ ডিসেম্বর শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া অভিযোগ করেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধান মন্ত্রিত্ব।

তিনি বলেন, জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ায় এদেশের জনগণ যুদ্ধে নেমেছিল।

বর্তমান সরকারের বিরুদ্ধে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে উন্নতির নামে চলছে দুর্নীতি, লুটপাট, হত্যা ও গুম। তারা পুলিশ বাহিনী দিয়ে ভালো ভালো লোকদেরকে গ্রেফতার করে গুম ও হত্যা করেছে। পরে ২ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে এনিয়ে প্রতিবেদন ছাপা হয়।

এবি সিদ্দিকী অভিযোগ করেন, বঙ্গবন্ধুর ইতিহাস লঙ্ঘন করে যুব সমাজের কাছে বিতর্কিতভাবে তাকে হেয় করে মানহানিকর অপরাধ করেছেন খালেদা জিয়া। এ কারণে তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা করেন।

/এসআইসি/এআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম