পাঠ্য বইয়ে ভুল: দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৬:২০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:২৭





জাতীয় সংসদ





জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত প্রাথমিক স্তরের পাঠ্য বইয়ে ত্রুটি ও অসঙ্গতির জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া ভুল-ত্রুটি সম্পর্কিত সার্বিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার করার জন্য সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হচ্ছেন আলী আজম ও মোহাম্মদ ইলিয়াছ।  কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

এদিকে বৈঠকে শিশুকল্যাণ ট্রাস্টের কার্যক্রম ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণের লক্ষ্যে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনকে আহ্বায়ক এবং মো. নজরুল ইসলাম বাবু ও মো. আবুল কালামকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি মো. মোতাহার হোসেন সভাপতিত্ব করেন। এতে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ ও উম্মে রাজিয়া কাজল অংশ নেন।
কমিটি বিদ্যালয়ের শূন্য পদগুলো দ্রুত নিয়োগ, প্রয়োজনীয়তার ভিত্তিতে বিদ্যালয়গুলোতে দুই শিফ্‌ট চালু এবং বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম জোরদার করণসহ কেন্দ্রীয়ভাবে বিদ্যালয় পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে।
কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বলেন, ভুলের বিষেয় পাঠ প্রশাসন থেকে তথ্য সংগ্রহ করতে মন্ত্রণালয়কে বলা হয়েছে। এ বিষয়ে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, গণমাধ্যমে পাঠ্যপুস্তকে ভুল ও অসঙ্গতির বিষয়ে বিচ্ছিন্নভাবে সংবাদ আসছে। বাস্তবে পাঠ্যপুস্তকে কী ধরনের সমস্যা রয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্য দরকার। এজন্য আমরা প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের চিঠি দিতে বলেছি। তারা বিষয়টি খতিয়ে দেখে প্রতিবেদন দেবেন।
প্রাথমিকের জন্য পৃথক শিক্ষা বোর্ড ও এনসিটিবির আদলে প্রথামিকের পাঠ্যপুস্তকসহ শিক্ষা উপকরণ প্রণয়নের জন্য আলাদা প্রতিষ্ঠান স্থাপনের সুপারিশ পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জাহাঙ্গীর হোসাইন জানান।
/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম