বিদায়ের আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ইসি সদস্যরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৪৯আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:৫৪

নির্বাচন কমিশন বিদায়ের আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার সময় চেয়েছে কাজী রকিব উদ্দীন আহমদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীনসহ চারজন ও ১৪ ফেব্রুয়ারি একজনের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হবে।

ইসি কার্যালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, বর্তমান কমিশনের সব সদস্যের মেয়াদ ফেব্রুয়ারির প্রথমার্ধে শেষ হচ্ছে। বিদায়ের আগে নিজেদের মেয়াদে কমিশনের কার্যক্রম ও সার্বিক অগ্রগতি তুলে ধরতে ইসি সদস্যরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন।

৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে এবং ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, ‘বিদায়ের আগে বর্তমান কমিশনের এটা হবে একটা সৌজন্য সাক্ষাৎ।’

২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সার্চ কমিটির সুপারিশে বর্তমান কমিশন সদস্যদের পাঁচ বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন। সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, তিন কমিশনার কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী ৮ ফেব্রুয়ারি এবং আরেক কমিশনার মো. শাহনেওয়াজ ১৪ ফেব্রুয়ারি বিদায় নেবেন।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম