‘সার্চ কমিটি নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:৫৪

বিএনপি নির্বাচন কমিশন (ইসি) গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত যে ছয় সদস্যের নাম শোনা যাচ্ছে, তা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সার্চ কমিটিতে যাদের নাম শোনা যাচ্ছে, তারা সবাই আওয়ামী লীগের পছন্দের লোক। এতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।’ 
মির্জা ফখরুল বলেন, ‘যাদের নাম শোনা যাচ্ছে তারাই যদি সার্চ কমিটিতে থাকেন, তাহলে রাষ্ট্রপতি জনগণকে হতাশ করেছেন। আর এ সার্চ কমিটি নিয়ে বিএনপিও হতাশ ও ক্ষুব্ধ।’
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি আলোচনা শুরুর পরে বিএনপি আশার আলো দেখেছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে। চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি।’ এই কমিটির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায় বলেও মনে করেন তিনি।
সভায় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির সাধারণ সম্পাদক হামদুল্লাহ আল মেহেদী প্রমুখ।
/আরএআর/  এপিএইচ/

আরও পড়ুন: 
সার্চ কমিটি: সাদিক ও শিরীণে আপত্তি করতে পারে বিএনপি

সার্চ কমিটিতে আ. লীগের মনোভাবের প্রতিফলন থাকলে কঠোর কর্মসূচি: রিজভী

সার্চ কমিটিতে সম্ভাব্য যারা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম