বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সার্চ কমিটি প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২০:৩৯

সার্চ কমিটির ছয় সদস্য
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করেছেন। এই কমিটির বাকি সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার। বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে প্রয়োজনীয় সহায়তা দেবে। ন্যূনতম তিন সদস্যের উপস্থিতিতে সার্চ কমিটির কোরাম গঠিত হবে উল্লেখ করে, এই কমিটি গঠনের ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত সুপারিশ পেশ করবে।

এ বছর একজন নারী সদস্যকে যুক্ত করাসহ সদস্য সংখ্যাও ৫ থেকে ৬ এ আনা হলো। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দল থেকেও রাষ্ট্রপতিকে প্রস্তাব দেওয়া হয়েছিল।
এর আগে বুধবার দুপুরে রাষ্ট্রপতির দফতর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে সার্চ কমিটির তালিকা প্রেরণ করা হয়।
জানা গেছে, সার্চ কমিটির প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৯৯ সালে সহকারি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।
হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ইতোমধ্যে বিএনপি ঘোষিত সার্চ কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে তারা ক্ষুব্ধ।

আরও পড়ুন: ‘সার্চ কমিটি নিয়ে হতাশ ও ক্ষুব্ধ বিএনপি’

/পিএইচসি/এসআই/এসটিএস/টিএন/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম