জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক ১ম মেধা তালিকা বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রকাশ হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার মেধা তালিকার ফল বৃহস্পতিবার বিকেল ৪ টায় যে কোনও মোবাইল থেকে SMS এর মাধ্যমে nu<space>atmf<space>roll লিখে 16222 নম্বরে Send করে এবং রাত ৯ টায় ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd থেকে ফল পাওয়া যাবে।
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ থেকে শুরু হবে।
/টিএন/








