বাংলাদেশের ওষুধ যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশে রফতানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৯:৪৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:৫২

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মির বৈঠক গত কয়েক বছরে বাংলাদেশ মা ও শিশুর মৃত্যুর হার কমাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘বাংলাদেশের ওষুধ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শতাধিক দেশে রফতানি হচ্ছে। বাংলাদেশের ওষুধ নিলে কাতারের জনগণও উপকৃত হবে।’ বুধবার  সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে কাতারের রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মির সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আহামেদ মোহমেদ আল-দেহায়মি সীমিত সম্পদ নিয়ে দক্ষতার সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সাফল্যের জন্য সরকারের প্রশংসা করেন। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত দু’দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আগ্রহ দেখানোর জন্য রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান।

দু’দেশের জনগণের স্বাস্থ্যমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টিতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে, বাংলাদেশের কয়েকটি হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের অভিজ্ঞতাকে সে দেশের স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর আগ্রহ দেখান।

/জেএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম