‘২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ২০:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২০:৪০

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০৩০ সালের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বিশ্বকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার পার্ক প্লাজা হোটেলে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামের (ইডব্লিউএফ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনের দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি।

আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ২০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে। সরকারের চূড়ান্ত লক্ষ্যমাত্রা তা ৬৫ শতাংশে উন্নীত করা। সে অনুযায়ী আমাদের পুরো কারিগরী খাত ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা ভোগ করছে। বাংলাদেশের যুবসমাজের সবাইকে যোগ্যতা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণ দেবো আমরা, যাতে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়। ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এ দক্ষ জনবলই হবে মূলশক্তি। এ কাজে উন্নত বিশ্বের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী নাহিদ সম্মেলনে ই-৯ গ্রুপের সদস্য দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সঙ্গে আলাদা করে বৈঠক করেন। বৈঠকে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ই-৯ গ্রুপের শিক্ষামন্ত্রীদের সম্মেলন বিষয়ে আলোচনা করেন তিনি।
ওয়ার্ল্ড এডুকেশন ফোরামে বাংলাদেশের তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী নাহিদ। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) খোরশেদ আলম।

/এসএমএ/এএআর/ আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম