হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ০১:০৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ০২:০৯

নিহত ব্যক্তির মানিব্যাগে পাওয়া ছবি রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন (৪৫)। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তার ছোট ভাই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃতদেহ শনাক্ত করেছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।
নিহতের ছোট ভাই মাসুদ জানান, তাদের গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ থানার শেরপুর ভাণ্ডার গ্রাম। তারা থাকতেন রাপুরার বনশ্রীতে বি ব্লকে এক নম্বর রোডের একটি বাসাতে।

নিহত ব্যক্তির মানিব্যাগে পাওয়া ভিজিটিং কার্ড

মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাইয়া সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে তিনি অসবরে যান। সেসময় তিনি ক্যাপ্টেন ছিলেন। অবসর নেওয়ার পর তিনি ইয়ংস্টার সিকিউরিটি সার্ভিস নামে একটি কোম্পানি চালু করেন। মালিবাগ চৌধুরীপাড়ায় ওই সিকিউরিটি সার্ভিসের অফিস।’

মামুনকে হাতিরঝিলের কুনিপাড়া এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করেন মনির হাসান মিলন নামের এক ব্যক্তি। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শুটিং ইউনিটের মালামাল নিয়ে ফেরার পথে হাতিরঝিলের কুনিপাড়া এলাকায় মেইন রোডের পাশে একটি গলিতে মোটরসাইকেল ও আহত চালককে দেখতে পান তিনি। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসেন মিলন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/এএ/টিআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম