এটিএন নিউজের ক্যামেরাম্যানকে মারধর করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ১৪:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:২৩


এটিএন নিউজের ক্যামেরাম্যান আব্দুল আলীমকে মারধর করেছে পুলিশ। বৃহস্পতিবার সুন্দরবন রক্ষার দাবিতে রাজধানীতে হরতালপালনকারী দুইজনকে আটকের ফুটেজ নেওয়ার সময় পুলিশের ১৫-২০ জন সদস্য তাকে মারধর করে।  এ সময় এটিএন নিউজের রিপোর্টার এহসান বিন দিদারকেও মারধর করা হয়। 


ক্যামেরাম্যান আব্দুল আলীমকে মারধর করছে পুলিশ সদস্যরা

রমনা জোনের ডিসি মারুফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ক্যামেরাম্যান আব্দুল আলীমকে মারধরকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, সাংবাদিক মারধরের ঘটনায় একজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে। তিনি শাহবাগ থানার এএসআই এরশাদ। ছবিতে তাকে মারধর করতে দেখা গেছে। তিনি বলেন, ‘চিহ্নিত এএসআইকে সাসপেন্ড করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’ ঘটনাটি ইচ্ছাকৃত কিনা তা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। তবে অধিকতর তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

এটিএন নিউজের অ্যাসোসিয়েট হেড অব নিউজ প্রভাষ আমিন তার ফেসবুকে এক পোস্টে বলেন, ‘পুলিশ হরতাল সমর্থকদের পেটাচ্ছিল। তার ছবি তুলছিলেন এটিএন নিউজের ক্যামেরাপারসন আব্দুল আলিম। এ অপরাধে পুলিশ শাহবাগ থানার ভেতরে নিয়ে তাকে পেটাতে থাকে। বাধা দিতে গেলে রিপোর্টার ইশান দিদারকেও পিটিয়েছে পুলিশ। ২০/৩০ জন পুলিশ মিলে এই দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে। এখন তাদের ঢাকা মেডিক্যালে নেওয়া হয়েছে। আলিমের আঘাত গুরুতর, ইশানের আঘাতও কম নয়। আমাদের ক্যামেরাম্যান বা রিপোর্টার যদি বেআইনি কিছু করে থাকে, পুলিশ তাদের আটক করতে পারতো। এমনও নয় রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝখানে পড়ে তারা মার খেয়েছে। ঠাণ্ডা মাথায় থানার ভেতরে নিয়ে ২০/৩০ জন মিলে ২ জন নিরস্ত্র সাংবাদিককে পিটিয়েছে। কেন? এই প্রশ্নের জবাব অবশ্যই চাই। শুধু লোক দেখানো ক্লোজ নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাংবাদিক নেতা ও সহকর্মীদের অনুরোধ জানাচ্ছি শাহবাগ থানায় গিয়ে এই প্রশ্নের জবাব চান। সাংবাদিক নির্যাতন বন্ধ করুন।’ ক্যামেরাম্যান আব্দুল আলীমকে মারধর করছে পুলিশ সদস্যরা

এদিকে আজ বৃহস্পতিবার রাজধানীতে ডাকা হরতালে পুলিশি হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। আগামী ২৮ জানুয়ারি শনিবার সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ দিবস, ঢাকার প্রেসক্লাব ও শাহাবাগে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি সারাদেশে অবস্থান ধর্মঘটেরও ঘোষণা দিয়েছেন তিনি। এটিএন নিউজের ক্যামেরাম্যান আব্দুল আলীম

 উল্লেখ্য, সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। গত ২৬ নভেম্বর শহীদ মিনারের সমাবেশ থেকে এ কর্মসূচি ডাকা হয়েছিল। তবে সুন্দরবন ইস্যুতে জাতীয় কমিটির সঙ্গে দ্বিমত পোষণ করা সরকারিজোটের শরিক বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি এই হরতালে নেই। এই কর্মসূচিতে ইতোমধ্যে সমর্থন দিয়েছে বিএনপি। এর বাইরে গণতান্ত্রিক বাম মোর্চা, ছাত্রদলসহ কয়েকটি সংগঠন বিবৃতি দিয়ে সমর্থন ব্যক্ত করেছে।

আরও পড়ুন: তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
/আরজে/ইউআই/ এআর/এমডিপি/



সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম