অনুমোদনের আগে আবাসন প্রকল্পের বিজ্ঞাপন নিষিদ্ধ: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ১৮:৪৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৮:৫২

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বেসরকারি আবাসিক প্রকল্পের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি মন্ত্রী বলেন, ‘বেসরকারি আবাসিক প্রকল্প হাতে নেওয়ার আগে রাজউক থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। প্রকল্প অনুমোদনের আগে প্লট ক্রয়-বিক্রয়সহ প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া আইনত নিষিদ্ধ।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  সংসদের বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে গণপূর্তমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের কমর্কর্তাদের অসততার কারণে ঢাকার আশপাশসহ সারাদেশে ফসলি জমির ওপর যেখানে-সেখানে আবাসন প্রকল্প গড়ে ওঠার অভিযোগ সত্য নয়। আর অননুমোদিত আবাসিক প্রকল্পের বাস্তবায়ন বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

পিনু খানের প্রশ্নের জবাবে তিনি জানান, ‘পূর্বাচল নতুন শহর প্রকল্পে আবাসিক প্লটের সংখ্যা ২৫ হাজার ১৬টি। এর মধ্যে প্রায় ১১ হাজার ৫০০টি প্লট বরাদ্দ গ্রহিতার অনুকূলে দখল হস্তান্তর করা হয়েছে।’ এ প্রকল্পে বসবাসকারীদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মন্দির, প্যাগোডা, খেলার মাঠ, লেক, স্টেডিয়াম, কনফারেন্স সেন্টার, গলফ ক্লাব, ফাইভ স্টার হোটেল, বাস টার্মিনাল, হাসপাতাল, কাচা বাজার, ইকো পার্ক, পুলিশ স্টেশন, ফায়ার সার্ভিস ইত্যাদিসহ আনুষঙ্গিক সুবিধা রেখে প্রকল্পে ভূমি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে।’

/ইএইচএস/এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম