প্রথম বৈঠকে বসেছে সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১১:৫৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১২:০২

সার্চ কমিটি

কর্ম পরিকল্পনা ঠিক করতে এবং নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের খুঁজে বের করতে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটি বৈঠকে বসেছেন। শনিবার (২৮ জানুয়ারি) বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে হাইকোর্টের জজ লাউঞ্জে সার্চ কমিটি এ বৈঠকে বসেছে।

এই বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো এই কমিটি। জানা গেছে, প্রথম বৈঠকে কমিটির সদস্যরা কর্ম পরিকল্পনা ঠিক করে কাজ শুরু করবেন। নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তিদের বাছাই করে রাষ্ট্রপতির কাছে নামের তালিকা তারা দ্রুত জমা দেবেন বলেও আশা করা হচ্ছে।

একটি সূত্রে জানা গেছে, ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটির জন্য নির্ধারিত কাজ শেষ করতে হবে। শনিবার আনুষ্ঠানিকভাবে প্রথম বৈঠকে বসলেও ব্যক্তিগতভাবে বাছাই প্রক্রিয়ার কাজ এগিয়ে রেখেছেন সার্চ কমিটির সদস্যরা।

আগামী ৮ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। তার আগেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা রাষ্ট্রপতিকে প্রদান করবে। 

আরও পড়ুন: কথা বলতে চান না সার্চ কমিটির সদস্যরা

/পিএইচসি/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি