সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৪৭

হাইকোর্ট

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য গঠিত সার্চ কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়েছে। শনিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ আবেদন দায়ের করেন। আবেদনে রুল শুনানি না হওয়া পর্যন্ত সার্চ কমিটির কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, ‘ইসি গঠনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে ১১ জানুয়ারি হাইকোর্টে যে রিট করেছি সেটি রবিবার শুনানির জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। ওই রিটেই এই সম্পূরক আবেদন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সংবিধানের ১১৮নং অনুচ্ছেদে ইসি গঠন ও দায়িত্ব পালনের ক্ষেত্রে সংবিধান ও আইনের অধীনে পরিচালিত হওয়ার কথা বলা থাকলেও এখন পর্যন্ত আইন প্রণয়ন করা হয়নি। একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সংবিধানের বিধানের বাইরে চলতে পারে না। আর আইনে সার্চ কমিটির কথা নেই। তাই সার্চ কমিটি গঠন করে যে গেজেট জারি করা হয়েছে তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের জন্য আইন তৈরির নির্দেশনা চেয়ে দায়ের একটি রিট বিচারাধীন রয়েছে। এমতাবস্থায় সার্চ কমিটি গঠন অবৈধ।’

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চেয়ারম্যান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। সদস্যরা হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক শিরীণ আখতার।

 /ইউআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম