‘খুনি সন্দেহে’ গ্রেফতার দুই শিশুর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৭, ১৫:০৪আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৫:০৪

হাইকোর্ট ‘খুনি সন্দেহে’ গ্রেফতার হওয়া রাজধানীর কামরাঙ্গীচরের ৮ বছরের শিশু জয়দাশ ও ৯ বছরের শিশু মো. ইউসুফকে মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই দুই শিশুকে যথাযথ নিরাপত্তা দিতে পুলিশের লালবাগ জোনের ডিসি ও কামরাঙ্গীচর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এই আদেশ দেন। আদালতে শিশুদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

পরে আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেন। গত ১৫ জানুয়ারি দুই শিশুকে ২৯ জানুয়ারি হাজিরের নির্দেশ দেন হাইকোর্ট। সে অনুযায়ী আজ আদালতে দুই শিশু উপস্থিত ছিল।

গত ২৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘লাশের পরিচয় মেলেনি, খুনি সন্দেহে ২ শিশু গ্রেফতার’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে একটি রিট করা হয়। পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই মাস আগে পুলিশ অজ্ঞাতপরিচয় এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছিল। লাশটি নিখোঁজ এক শিশুর দাবি করে শিশুটির পরিবার খুনের মামলা করে। খুনি সন্দেহে পরে দুই শিশুকে গ্রেফতার করে পুলিশ।

/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম