চট্টগ্রাম বন্দরের তিন প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ আ.লীগ নেতার

চট্টগ্রাম ব্যুরো
২৯ জানুয়ারি ২০১৭, ২০:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ২১:০২

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তিন জন প্রকৌশলীর বিরুদ্ধে দুই লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে মামলা করেছেন সরকার দলীয় এক নেতা।

রবিবার মহানগর দায়রা জজ শাহে নূর এর আদালতে এ মামলা দায়ের করেন চট্টগ্রাম শহর আওয়ামী লীগের নেতা হাজি রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াস (৫২)। মামলায় অভিযুক্তরা হচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ প্রধান প্রকৌশলী এমদাদুল হক, সংস্থাটির নির্বাহী প্রকৌশলী (মেরিন)  মোহাম্মদ মহিউদ্দিন ও নির্বাহী প্রকৌশলী (নৌপরিবহন) মোহাম্মদ আসিফ মাহমুদ।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রকৌশল কার্যালয়ে আয়োজিত একটি টেন্ডারে অংশ নেওয়ার সময় প্রকৌশলী এমদাদুল হক বাদীর কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। এসময় ঘুষ দিতে রাজি না হওয়ায় অপর দুই প্রকোশলীসহ এমদাদুল হক বাদীকে শারীরিক ভাবেও লাঞ্ছিত করেন। এসময় তাকে আহত করেন ওই প্রকৌশলীরা।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম জানান, এ সময় বিষয়টি বন্দর থানা কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অবহিত করা হয়েছে কিনা তা জানতে চান আদালত। পরে আদালত বলেন, পুলিশ ও দুদকের কাছ থেকে এ ব্যাপারে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে বন্দর থানা ও দুদককে এ ব্যাপারে অবহিত করার পরেও তারা অভিযোগ গ্রহণ করেনি বলেও জানান তিনি।

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষের একটি কাজ পাইয়ে দিতে নির্বাহী প্রকৌশলী এমদাদুল হককে চাপ প্রয়োগ করেও ফল  না হওয়ায় গত বছরের ২৮ ডিসেম্বর মহানগীর বারেক ভবনে সদলবলে এসে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন নগর আওয়ামী লীগের নেতা রোটারিয়ান ইলিয়াস। এ ঘটনায় বন্দর থানায় আওয়ামী লীগ নেতা ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে ১৮ জানুয়ারি তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

এ ঘটনার পর আজ উল্টো এমদাদুল হকসহ তিনি প্রকৌশলীর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন তিনি।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম