প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন-২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। নেত্রকোনায় এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
তিনি বলেন, ‘এটি হবে দেশের সম্ভাব্য ৪০তম পাবলিক বিশ্ববিদ্যালয়। নেত্রকোনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কবে নাগাদে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেবল প্রস্তাব অনুমোদন করা হলো। এরপর এটা নিয়ে আরও অনেক প্রক্রিয়া বাকি আছে। তাই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’
/এসআই/এসএনএইচ/টিএন/
আরও পড়ুন: যৌতুক চেয়ে আত্মহত্যায় প্ররোচিত করলে ১৪ বছরের কারাদণ্ড








