বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে বসেছে সার্চ কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৭, ১৬:২১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:২৯

সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নিতে বিশিষ্ট জনদের সঙ্গে বৈঠকে বসেছে রাষ্ট্রপতি নিযুক্ত সার্চ কমিটি। হাইকোর্টের জাজেস লাউঞ্জে সোমবার বিকাল ৪টার পর এ বৈঠক শুরু হয়েছে।
মোট ১২জন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠকে বসার আগ্রহ পোষণ করে এর আগেই তাদের আমন্ত্রণ জানিয়েছিল সার্চ কমিটি। তারা হচ্ছেন বিচারপতি আব্দুর রশীদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াৎ হোসেন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এস এম ফায়েজ, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক ইউজিসি চেয়ারম্যান ও ঢাবির সাবেক ভিসি একেআজাদ চৌধুরী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, টিআইবি’র ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ও সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার।
বৈঠকে সার্চ কমিটির নেতৃত্ব দিচ্ছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতার।
/পিএইচসি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম