এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ১২:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:২৮

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা চলবে ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যাবহারিক পরীক্ষা ৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ১১ মার্চ পর্যন্ত।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী জানান, ‘এবারের পরীক্ষায় মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন এবং ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের তুলনায় এবছর এক লাখ ৩৫ হাজার ৯০ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৬৭ হাজার ৫৬৮ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৬৭ হাজার ৫২২ জন।

এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৫৬ হাজার ৬০১ জন এবং কারিগরি ভোকেশনাল ১ লাখ ৪ হাজার ২১২ জন রয়েছে। এছাড় বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৪৬ জন্য পরীক্ষাথী রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, অন্যান্যবারের মতো এবারও প্রতিবন্ধীসহ অন্যান্যরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে।

অভিভাবকদের উদ্দেশে নাহিদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নজরদারি থাকবে মনিটরিং কমিটির।‘

প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর ওইদিন সরস্বতী পূজার কারণে এবার ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ মার্চ  ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকৈ খাতা দেওয়া হবে পরীক্ষার আধাঘণ্টা আগে। ফলাফল প্রকাশ করা হবে ৬০ দিনের মধ্যে।

/এসএমএ/এসএনএইচ/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম