ফাস্ট ফুডে ‘ফ্যাট ট্যাক্স’ বসানোর বিষয় বিবেচনাধীন: সংসদে অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৭, ২০:৪৩আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২০:৪৩

সংসদে অর্থমন্ত্রী আগামী বাজেটে ফাস্ট ফুডের ওপর ‘ফ্যাট ট্যাক্স’ আরোপের বিষয়টি বিবেচনা করা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদকে জানিয়েছেন। মঙ্গলবার অধিবেশনে ৭১ বিধির এক নোটিশের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী মাসের শেষ দিকে নতুন বাজেট বিষয়ে আলোচনা শুরু করার ইচ্ছা আছে। আগামী বাজেট প্রণয়নের সময় এ বিষয়ে অবশ্যই নজর দেবো।’
জরুরি জনগুরুত্বসম্পন্ন এক মনোযোগ আকর্ষণের নোটিশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরজাহান ফাস্টফুড বা জাঙ্কফুডের ভয়াবহতা বিবেচনা করে আগামী বাজেটে ১৪ শতাংশ হারে ফ্যাট ট্যাক্স আরোপে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
নূরজাহান বেগম তার নোটিশে বলেন, ‘দেশের প্রায় ৬২ শতাংশ মানুষ অসংক্রামক রোগে আক্রান্ত। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে অসংক্রামক রোগে। গত দশ বছরে দেশে মোট মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে, হাইস্কুলের ছাত্রদের মধ্যে ১২ শতাংশ শিক্ষার্থী প্রয়োজনের তুলনায় বেশি ওজনের। এর মধ্যে ৬ শতাংশ ওবেসিটিতে ভুগছে। স্থুল হবার পেছনে দায়ী ফাস্ট ফুড গ্রহণের ওপর খুব শিগগিরই লাগাম টেনে ধরা দরকার। দাম বাড়লে ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা কমবে।’
নোটিশের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জাঙ্কফুড বা ফাস্টফুড স্বাস্থ্যের জন্য উপাদেয় না। সত্যি কথা বলতে কী, এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করি না। ওনার চিঠি পাওয়ার পর হয়তো এই বিষয়ে আমরা নজর দিতে পারি।’ আগামী দু’তিন মাসের মধ্যে জাঙ্কফুড সংজ্ঞায়িত করার কথাও বলেন অর্থমন্ত্রী।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম