নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ঘোষিত সার্চ কমিটিকে প্রভাবিত না করে সহেযোগিতা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, 'ক্ষমতা আপনার হাতে। অনুগ্রহ করে রাষ্ট্রপতি এবং সার্চ কমিটিকে প্রভাবিত করবেন না, সহযোগিতা করুন।’
বুধবার (১ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সার্চ কমিটির মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সার্চ কমিটির সমালোচনা করতে চাই না। যিনি প্রধান হয়েছেন তিনি একজন বিচারক। তার প্রতি আমাদের দাবি থাকবে তার বিচার যেন নিরপেক্ষ হয়।’
ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলই সৎ, নির্ভীক ও সাহসী ইসি চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
/আরএআর/এসটি/








