নতুন নির্বাচন কমিশন সাহায্য চাইলে বিবেচনা করবে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩২

ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন নতুন নির্বাচন কমিশন আগামীতে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে সহায়তা চাইলে সেটি তারা বিবেচনা করবে। বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন এ কথা জানান।

সোমবার পিয়েরে মায়াদুন নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘ইইউ দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে। ২০১৪ সালের নির্বাচনের পরে ইইউ প্রকল্পের সংখ্যা কমিয়ে দেয় এবং বর্তমানে কোনও প্রকল্প নেই।’

তিনি বলেন, ‘ যদি নতুন নির্বাচন কমিশন আন্তর্জাতিক সম্প্রদায়, দাতা সংস্থা এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে কোনও নির্দিষ্ট অনুরোধ করে, তবে অবশ্যই আমরা সেটি বিবেচনা করব।’

মায়াদুন বলেন, ‘ ইইউ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত  সাত বছরে বাংলাদেশকে  ৭০০ মিলিয়ন ইউরো অনুদান হিসাবে দেবে। ইতোমধ্যে ২০১৬ সালে চারটি বৃহৎ প্রকল্পে ১২৬ মিলিয়ন ইউরো ব্যয় হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা।’

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি দৃঢ় করার জন্য ইউ সবসময়ে সমর্থন দিয়ে থাকে ।’

সুশীল সমাজ ও সরকারের মধ্যে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি এনজিও-ফ্রেন্ডলি দেশ হিসেবে পরিচিত এবং আমরা আশা করি, এই পরিচয় বজায় থাকবে।’ তিনি ফরেন ডোনেশন অ্যাক্টের সাম্প্রতিক পরিবর্তনকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

এরআগে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছিল।

/এসএসজেড/এপিএইচ/

আরও পড়ুন: 
রোহিঙ্গা স্থানান্তর: ঠেঙ্গার চর বিষয়ে আরও জানতে চায় ইইউ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম