‘সিইসির প্রস্তাবকারী কারা, জানতে রেকর্ড দেখতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৪

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নব গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে নুরুল হুদার নাম কাদের প্রস্তাব থেকে গ্রহণ করা হয়েছে জানতে চাইলে রেকর্ড দেখে বলতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, ‘১২৮টি নামের মধ্যে থেকে এই নামের তালিকা করা হয়েছে। আশা করি, কোনও বিতর্ক হবে না।’
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘নব গঠিত কমিশনে মাহবুব তালুকদারের নাম প্রস্তাব করেছিল বিএনপি। অপর দিকে বেগম কবিতা খানমের নাম প্রস্তাব করেছিল আওয়ামী লীগ।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নাম কারা প্রস্তাব করেছিল, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমি এই মুহূর্তে বলতে পারছি না। এটা রেকর্ড দেখতে হবে।’
তিনি বলেন, ‘নামগুলো দলের পক্ষ থেকে আসলেও নিরপেক্ষভাবে প্রস্তাব হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের নামও ছিল বিএনপির প্রস্তাবিত তালিকায়। অপর দিকে পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মো. আবদুল মান্নানের নাম প্রস্তাব করেছিল আওয়ামী লীগ।
সোমবার রাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত গঠিত এই কমিশনে বড় দুই দলের প্রস্তাবিত নাম থেকে কেবল মাহবুব তালুকদার ও বেগম কবিতা খানমের নাম দুটি গৃহীত হয়েছে।

মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী এবং  রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে এ কার্যক্রমটি চূড়ান্ত করা হয়েছে। সার্চ কমিটির কাছ থেকে যে দশটি নামের প্রস্তাব পাওয়া গিয়েছিল, সেগুলো আপনাদের কাছে প্রকাশ করেছি।’

তিনি বলেন, ‘১২৮টি নামের মধ্যে থেকে এই নামের তালিকা করা হয়েছে। এখানে বড় বড় সব দলের দেওয়া নাম ছিল। আশা করি, কোনও বিতর্ক হবে না। সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করেছে। আমরা সাচিবিক সহায়তা প্রদান করেছি।

/পিএইচসি/ এপিএইচ/ 

আরও পড়ুন: 




নতুন ইসির ওপর আস্থা আছে আ.লীগের

ইসি গঠন: মঙ্গলবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম