আ.লীগ-বিএনপির প্রস্তাবে ছিল না নতুন সিইসি নুরুল হুদার নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১২

 

রাষ্ট্রপতির-কাছে-তালিকা-দিচ্ছেন-সার্চ-কমিটির-সদস্যরা সার্চ কমিটির কাছে জমা দেওয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রস্তাবে ছিলো না নতুন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নাম। তবে রাষ্ট্রপতি সার্চ কমিটির তালিকা থেকে এ পদে নিয়োগ দিয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদাকে।

জানা গেছে, দেশের প্রধান দুই রাজনৈতিক দল নুরুল হুদার নাম প্রস্তাব না করলেও ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সিইসি হিসেবে তার নাম প্রস্তাব করে। সার্চ কমিটি  ও সরকারের প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থা সূত্রে বাংলা ট্রিবিউন এসব তথ্য নিশ্চিত হয়েছে।

সূত্রগুলো জানায়, সার্চ কমিটিকে দেওয়া তরিকত ফেডারেশনের প্রস্তাবে সিইসি হিসেবে নুরুল হুদা এবং কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, সাবেক সচিব আলী কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিনাতের নাম ছিল। যাদের মধ্যে ৩ জনকে নতুন ইসিতে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

অন্যদিকে ন্যাপও সিইসি হিসেবে নুরুল হুদার নাম প্রস্তাব করে। তবে অন্য রাজনৈতিক দলগুলো তাকে কমিশনার হিসেবে নাম প্রস্তাব করে।

একটি অসমর্থিত সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ‘ক্ষমতাসীন দলের পরামর্শে তিনটি ও নিজেদের দুটি নাম প্রস্তাব করে তরিকত। এক্ষেত্রে সার্চ কমিটির বৈঠকেও তার ইঙ্গিত মেলে।’ তবে এ বিষয়ে জানতে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর ও মহাসচিব এম এ আউয়ালকে ফোন করা হলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তাদের ভাষ্য, ‘নাম যেখানে জমা দেওয়ার, সেখানে জমা দিয়েছি। নাম প্রকাশ করার কোনও নিয়ম ছিল না, এখনও নেই। রাষ্ট্রপতি ইসি গঠন করেছেন, এ নিয়ে আর কোনও মন্তব্য নেই।’

জানা গেছে, ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করলেও নতুন ইসিতে প্রাধান্য পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটভুক্ত শরিকদলগুলোর প্রস্তাবিত নাম। তবে কমিশনার হিসেবে বিএনপির প্রস্তাব থেকে একজনকে নেওয়া হয়েছে।

নতুন সিইসি নুরুল হুদার নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা হলেন- সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন। এদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরীর নাম আসে ক্ষমতাসীনদের জোটসঙ্গী সাম্যবাদী দলের প্রস্তাবেও। সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানমের নাম দেয় আওয়ামী লীগ। সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদারকে প্রস্তাব করে বিএনপি। আলী ইমাম মজুমদারকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাব করেছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি।

উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য তিন কমিশনারের মেয়াদ শেষ হবে। ১৪ ফেব্রুয়ারি শেষ হবে কমিশনার শাহনেওয়াজের মেয়াদ।

/পিএইচসি/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম