নতুন ইসি নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৪

সব রাজনৈতিক দলের মত নিয়েই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, এ কমিশন নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক, বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে নতুন কমিশন নিয়ে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

নতুন কমিশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছেন তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করতে সব রাজনৈতিক দলের মত নিয়ে সংবিধান অনুসারে রাষ্ট্রপতি গঠিত নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। যোগ্য, দক্ষ ও সৎ ব্যক্তিরাই কমিশনে নিয়োগ পেয়েছেন। তারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে পারবেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে সংবিধান প্রদত্ত এখতিয়ারে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। এর আগে সব দলের মতামত নিয়েছেন। এটি রাষ্ট্রপতির মহানুভবতা। জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনই প্রধান ভূমিকা পালন করে। আর সরকার সহায়তা করে থাকে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে এমনটাই আমি প্রত্যাশা করি। বিএনপির আগামী নির্বাচনে না আসার আর অজুহাত থাকলো না।’

বিএনপির প্রতি নির্বাচন কমিশনারের ক্ষোভ থাকতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নতুন সিইসি প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। তার চাকরি জীবনের বিষয়টি কারও করুণায় নয়, আইনিভাবে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কারও ওপর ক্ষোভ বা অনুরাগের বিষয় নেই।’

/এসএমএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম