‘দেশি-বিদেশি বাধা পেরিয়ে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৯

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত) বাংলাদেশকে উন্নয়নের সর্বজনীন মডেল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশি-বিদেশি বৈশ্বিক সব বাধা পেরিয়ে বাংলাদেশ আজ ‍উন্নয়নের মহাসড়কে। দেশীয় ও আন্তর্জাতিক সংকট পেরিয়ে উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বের নিম্ন মধ্যম আয়ের দেশে স্থান করে নিয়েছে।’ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে  সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংরক্ষিত মহিলা আসনের সেলিনা বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, জলাবদ্ধতা, নদীর নাব্যতা হ্রাস, টর্নেডো ও ফসলি জমিতে লবণাক্ততা বৃদ্ধি ইত্যাদি কারণে মানুষের জীবন ও জীবিতা প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হচ্ছে।’ তিনি বলেন, ‘অবস্থানগত কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতেও রয়েছে। সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ আপদকে দুর্যোগ ঝুঁকি হিসেবে গ্রহণ করা হয়েছে। উন্নত দেশগুলোয় মাত্রাতিরিক্ত শিল্পায়নের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে জলবায়ুর পরিবর্তন ঘট। এজন্য আমরা দায়ী না হয়েও মারাত্মকভাবে এ দুযোর্গের শিকার।’

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিনের প্রশ্নের জবাবে বিনিয়োগে সরকারের বিভিন্ন ধরনের সুবিধাপ্রদানের তথ্য উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘এসব সুবিধা দেওয়ার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও নতুন শিল্প-কারখানা স্থাপন ও ভৌত অবকাঠামো খাতে বিনিয়োগ আকৃষ্ট হবেন। এর মাধ্যমে দেশে উৎপাদন ও কর্ম-সংস্থান বাড়বে, আর্থ-সামাজিক উন্নয়নে গতি সঞ্চার হবে।’ সামাজিক বৈষম্য দূর হওয়ার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম