নগরভবনে মেয়রকে অবরুদ্ধ করার হুমকি হকারদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৫

হকার উচ্ছেদ প্রতিবাদ সমাবেশ পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে মেয়রকে নগরভবনে অবরুদ্ধ করার হুমকি দিয়েছেন হকার্স নেতারা। বৃহস্পতিবার (৯ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে হকার সমন্বয় পরিষদ আয়োজিত হকার উচ্ছেদ প্রতিবাদ সমাবেশে তারা এ হুমকি দেন।

সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘সরকারি পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন ও দোকান ভাঙচুর করে হাকারদের আন্দোলন থামানো যাবে না। হকার উচ্ছেদের আগে তাদের পুনর্বাসন ও পুনর্বাসন নীতিমালা তৈরি করতে হবে। তা না করলে জীবন  দিয়ে হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

মেয়র সাঈদ খোকনের উদ্দেশ্যে জাতীয় হকার্স ফেডারেশনের আহ্বায়ক আরিফ চৌধুরী বলেন, ‘গাড়ি পার্কিংয়ের মাধ্যমে মতিঝিলের ফুটপাত দখল করে রেখেছে গাড়ির মালিকরা। আপনি তাদেরকে কিছুই বলতে পারেন না, অথচ নিরীহ হকারদের পেটে লাথি মারছেন। অনতিবিলম্বে হকারদের ওপর অত্যাচার, নির্যাতন বন্ধ করা না করলে সমস্ত হকাররা মিলে আপনাকে নগরভবনে বন্দি করবো।’

বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতা মঞ্জুর মঈনের সঞ্চালনায় সমাবেশে  আরও উপস্থিত ছিলেন ছিন্নমূল হকার্স লীগের সভাপতি হারুন-অর-রশিদ, জাতীয় সম্মিলিত হকার জোটের উপদেষ্টা সরদার খোরশেদ, বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাশেম কবির, ছিন্নমূল হকার্স লীগের সাংগঠনিক সম্পাদক সাইজুদ্দিন মিয়া, ইসলামী হকার শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, হকার সমন্বয় পরিষদের সদস্য শফিকুর রহমান বাবু প্রমুখ।

 /আরএআর/বিটি/

 আরও পড়ুন:

‘সরকার চাইলে বিচার পাবো’

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম