মানি না, মানবো না থেকে বের হতে পারছে না বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫১

মানি না, মানবো না- এই মানসিকতায় ভুগছে বিএনপি। এই মানসিকতা থেকে তারা বের হতে পারছে না, বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মার্শা বার্নিকাট আগামী নির্বাচনে বিএনপি ঠিকই ইলেকশনে অংশ নেবে এমন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘সামনের নির্বাচনে অংশ না নিলে বিএনপির অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই ঝুঁকিটা তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।’ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে তার স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে সব রকমের সহযোগিতা আওয়ামী লীগ করবে বলেও জানান তিনি।

রোহিঙ্গা ইস্যুতে ওবায়দুল কাদের বলেন, ‘এ ধরণের একটা বিষয় (রোহিঙ্গা) যখন আমাদের ওপর এসে গেছে, সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মানবিক এই সংকট মোকাবেলায় তহবিল গঠন ও সাহায্য সহযোগিতায় আহ্বান করা হয়েছে।’

বিএনপির পক্ষ থেকে শপথ নেওয়ার আগেই নতুন নির্বাচন কমিশনের পদত্যাগ চাওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির একেক নেতা একেক কথা বলেন। তাদের নেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি রাজনীতি করে। তাদেরও তো রাজনৈতিক কৌশল আছে। তারা গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল তারা করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল করেছে, তাদের এলোমেলো করেছে। সেখান থেকে তারা শিক্ষা নিয়ে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গণে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার যে একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকি তারা নেবে বলে আমার বিশ্বাস হয় না।’

বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীর সঙ্গে অনেক ইস্যুতেই কথা হয়েছে, আমাদের নতুন প্রশাসন নিয়েও আলোচনা হয়েছে।’

/এসআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম