অনির্ধারিত আলোচনা সময়ের অপচয়: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রযোজ্যক্ষেত্রে বিধি অনুযায়ী নোটিশ না দিয়ে সংসদে কোনও বিষয়ে আলোচনা করা সময়ের অপচয়, বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের অনির্ধারিত বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, সংসদের পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাতীয় পার্টির ফখরুল ইমাম ন্যানো স্যাটেলাইট ‘ব্রাক অন্বেষা’ উৎক্ষপেণকে দেশের নিরাপত্তার বিরুদ্ধে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করেন। একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের বরাত দিয়ে ফখরুল ইমাম বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের একটি সংস্থার চুক্তি হয়েছে। এই চুক্তির বিষয়ে আমরা কিছু জানি না। আমাদের যে সংস্থা আছে স্পারসো তাদের সঙ্গেও চুক্তি হয়নি। এটা আমাদের সিকিউরিটির সঙ্গে সম্পৃক্ত। এটি প্রতিদিন ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করবে। ৪-৫ বার বাংলাদেশের ওপর দিয়ে যাবে। স্যাটেলাইট আমাদের কৃষি, ক্যান্টনমেন্টের ছবি নেবে।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় কিভাবে চুক্তি করে। এত বড় একটি ঘটনা ঘটলো, তা সংসদকেও অবগত করা হলো না। স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এ ব্যাপারে এখানে (সংসদে) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি আমাদের জানাবেন আশা করি।’

পরে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি সব সময় একটা কথা বলি, আপনি যে বিষয়ে কথা বললেন সেটা যদি বিধি অনুযায়ী একটা নোটিশ দিতেন, তাহলে এটা নিয়ে আলোচনা হতে পারতো। কিন্তু আপনার এই বক্তব্যে আমি কিছুই করতে পারবো না, এখন কিছুই হবে না। কিছু মনে করবেন না, এটা সময়ের অপচয় হলো, আর কিচ্ছু না।’

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী