পাঠ্যবইয়ে ভুল: তদন্ত কমিটির সময় বাড়ল দ্বিতীয় দফা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ০০:৫১

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে ভুলের ছড়াছড়ি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবইয়ে ভুলত্রুটি তদন্তে গঠিত উচ্চ কমিটির প্রতিবেদন দাখিলের সময় আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) এক আদেশে তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন ও প্রতিবেদন প্রণয়নের সুবিধার্থে সময় বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২২ জানুয়ারি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের সময় সাত কার্যদিবস বাড়ানো হয়েছিল।

প্রসঙ্গত, পাঠ্যবইয়ে ভুলত্রুটি তদন্তে ১২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে ভুলত্রুটি নির্ণয় ও ভুলত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তির সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এদিকে, পাঠ্যবইয়ে ভুলত্রুটির জন্য প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে ১২ জানুয়ারি এনসিটিবি’র প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন কর্মকর্তা লানা হুমায়রা খানকে ওএসডি করা হয়। এছাড়া এনসিটিবি’র আর্টিস্ট কাম ডিজাইনার সুজাউল আবেদিনকে ১০ জানুয়ারি বরখাস্ত করা হয়।

/এসএমএ/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের