প্রকৃত মুক্তিযোদ্ধারা গণতন্ত্রবিরোধীদের চ্যালা হতে পারে না: ভূমিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা কখনোই গণতন্ত্রবিরোধী জাতির শত্রুদের চ্যালা হতে পারে না।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ঈশ্বরদী উপজেলা নির্বাহী কার্যালয়ের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে হাট-বাজারের ইজারালব্ধ ৪ শতাংশ অর্থ থেকে আর্থিক প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা আসাফ-উদ-দৌলা, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ. হাই তালুকদার, মুক্তিযোদ্ধা চান্না মণ্ডল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. খালেক।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ‘যার ব্যথা লাগে, তার প্রাণ কাঁদে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। ভবিষ্যতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের বিরোধী কোনও সরকার ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধারা এসব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা ও শিক্ষা— এই পাঁচটি মৌলিক অধিকার পূরণে বিগত কোনও সরকারই সফল ছিল না। মুক্তিযোদ্ধাদের কল্যাণের কথা ভেবেই প্রধানমন্ত্রী তাদের জন্য মাসিক ভাতা ৩শ টাকা থেকে বাড়িয়ে ক্রমান্বয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করেছেন।’
মুক্তিযুদ্ধের পক্ষের এ সরকার অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের উন্নতমানের বসতভিটা নির্মাণ করে দিচ্ছে বলে উল্লেখ করেন মন্ত্রী। মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ এসময় তিনি উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রচেষ্টার সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
পরে মন্ত্রী ১৮১ জন মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে ৭ লাখ ৮৭ হাজার টাকার চেক বিতরণ করেন। বাসস।

আরও পড়ুন-

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পলক

দিনমজুর না পেয়ে যন্ত্রপাতি কিনছে সরকার!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম