ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পলক

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১২

প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছবি- সংগৃহীত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশে প্রথমবারের মতো শুরু হওয়া দুই দিনব্যাপী ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০০ নারী অংশগ্রহণকারী নিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আইসিটি ডিভিশন ও ‘উইমেন ইন ডিজিটাল বাংলাদেশ’ যৌথভাবে এই হ্যাকাথনের আয়োজন করেছে।
জুনায়েদ আহমেদ পলক বলেন, “পৃথিবী খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমাদের এই ইন্টারনেট যুগের এ গ্লোবাল ভিলেজে মেয়েদেরকে শুধু অংক, ইংলিশ ও বিজ্ঞান ভালো জানলে হবে না, তাদের প্রযুক্তি, কম্পিউটার কোডিং ও প্রোগ্রামিং শিখতে হবে। সে লক্ষ্যে সরকার একটি আইসিটি ইকোসিস্টেম তৈরির কাজ করে যাচ্ছে।”
পলক বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ‘ভিশন-২০২১’ বাস্তবায়নে আইসিটি ক্ষেত্রে সক্ষমতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আইসিটি মন্ত্রণালয়। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী এ ‘ন্যাশনাল হ্যাকাথন ফর উইমেন-২০১৭’ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায় থেকে আসা নারী ডেভেলপাররা এই স্বপ্নের বাস্তবায়নে সহায়তা করবেন।’’

তিনি বলেন, ‘বর্তমান সরকার এমন একটি এজেন্ডা নিয়ে কাজ করছে, যার লক্ষ্য হলো ইনক্লুসিভ উন্নয়ন। আর আইসিটির উন্নয়ন সকল মানুষের জন্য। যে উন্নয়নে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ থাকবে। শুধু স্বাস্থ্য সেবা, নিরাপত্তা ও সামাজিক যোগাযোগের জন্য ইন্টারনেট ব্যবহার করবে তা নয়। আমরা চাচ্ছি, নারীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে, বিভিন্ন সফটওয়্যার তৈরি করবে। এখানে এই হ্যাকাথনে যে নয়টি সেক্টর নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এ নয়টি সেক্টরে যে সকল সমস্যা আছে তার প্রযুক্তিগত সমাধান কীভাবে আনা যায়, তা উদ্ভাবন করবে।’’

পলক আরও বলেন, ‘আগামী ২০২১ সালের মধ্যে ১০০০ টি ইনোভেটিভ প্রযুক্তি উদ্ভাবনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম দুই বছরে কমপক্ষে ২০০টি সফটওয়্যার উন্নয়ন করা হবে। এর জন্যে প্রথম চারমাসে এক কোটি টাকা অনুদানের ড্রাফট শেষ হয়েছে। এছাড়া ২০১৭ সালের মধ্যে উইমেন ইন আইসিটি ফর ইনিশিয়েটিভ চালু করা হবে। যার আওতায় আগামী কয়েক বছরে আও  এক লাখ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষত করে তোলা হবে।

অনুষ্ঠানে বেসিস সভাপতি মোস্তফা জব্বার, বেসিস সহ-সভাপতি ফারহানা এ রহমান, বেসিস-এর সাবেক সভাপতি শামীম হাসান, উইমেন ইন ডিজিটাল-এর উপদেষ্টা আবদুল খায়ের পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন ।
সূত্র: বাসস

/এপিএইচ/

আরও পড়ুন: 

বিএনপি কখন জানি রাজনীতিতে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে: ওবায়দুল কাদের

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী