‘চোরগুলোর যেন শাস্তি হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৬

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির কবর জিয়ারত করেছে তাদের একমাত্র ছেলে মেঘ। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে দুই মামাকে সঙ্গে নিয়ে সে কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারতের পর সাংবাদিকদের খুনিদের বিচার চেয়ে মেঘ বলে, ‘চোরগুলোর যেন শাস্তি হয়’। বাবা-মার কবর জিয়ারত করছে মেঘ

কবর জিয়ারত শেষে রুনির ভাই নওশের রুমান মামলার অগ্রগতির সম্পর্কে সাংবাদিকদের বলেন, ‘কোনও অগ্রগতির কথাই আমাদের জানানো হচ্ছে না। ‘বছরের পর বছর ধরে অগ্রগতি হচ্ছে’ বলা ছাড়া আর কিছুই জানায়নি র‌্যাব। অলৌকিকভাবে এ হত্যাকাণ্ডের বিচার হবে, এছাড়া আর কিছু আশা করা যায় না।’

তদন্তে অগ্রগতি না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘এখানে দুটি জিনিস হতে পারে। এমন গুরুত্বপূর্ণ কেউ জড়িত যার জন্য মামলাটি ধামাচাপা পড়ে রয়েছে। অথবা আইনশৃঙ্খলা বাহিনীর অদক্ষতার কারণে মামলার তদন্তের অগ্রগতি হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘এত বড় একটি ঘটনার কোনও সুরাহা না হওয়ায় পরিবারের একজন সদস্য হিসেবে এটা আমাদের জন্য দুঃখজনক। সরকার বা দেশের মানুষের জন্য এটা লজ্জাজনক।’

পাঁচ বছর আগে ২০১২ সালের এইদিনে ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। সাগর তখন মাছরাঙা টেলিভিশনে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। তাদের ৬ বছরের সন্তান মেঘ ঘটনার সময় সেই বাসাতেই ছিল। বাবা-মা হারানোর পর থেকে সে নানির বাড়িতে থাকছে।

আরও পড়ুন: সাগর-রুনি হত্যাকাণ্ড: যে তদন্তের কোনও সীমারেখা নেই
/আরজে/এআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম