সড়ক ও জনপথের ৫৬৬টি সেতু অতি ঝুঁকিপূর্ণ: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:২৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩১

ওবায়দুল কাদের (ছবি: সংগৃহীত) দেশের অতি ঝুঁকিপূর্ণ সেতুর সংখ্যা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বর্তমানে সড়ক ও জনপথের আওতাধীন মহাসড়কে অতি ঝুঁকিপূর্ণ ৫৬৬টি সেতু রয়েছে।’ সোমবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে সরকার দলের সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

আ ফ ম বাহাউদ্দিন নাছিমের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ‘পদ্মা সেতুর অগ্রগতি সন্তোষজনক। জানুয়ারি ২০১৭ পর্যন্ত এ প্রকল্পের ৪০ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে।’

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য দিলারা বেগমের প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘সারাদেশে নিবন্ধিত যনবাহনের সংখ্যা ২৮ লাখ ৯৫ হাজার ৬৬৫টি। এর মধ্যে মটর সাইকেল ১৭ লাখ ২৬ হাজার ৯৯৪টি।’

সফুরা বেগমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে ৩৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক ৪-লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত করা হয়েছে। এর আগে ১৯৭১ সাল থেকে ২০০৮ সালের মধ্যে ৭৩ কিলোমিটার সড়ক ৪-লেন বা তদূর্ধ্ব লেনে উন্নীত হয়।’

ফজিলাতুন নেসা বাপ্পীর প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী জানান, ‘জাতীয় মহাসড়কের মোট ২২৭টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত (Black Spot) করা হয়েছে। এসব ব্ল্যাক স্পটের মধ্যে ২৭টি স্থানে ইতোমধ্যে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রকল্পের আওতায় বাকিগুলোর প্রতিকারমূলক ব্যবস্থা চলমান রয়েছে।’

এই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, ‘সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গত দুই বছরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক স্লোগান সংবলিত বিভিন্ন প্রকার ৮ লাখ ২৫ হাজার লিফলেট ও ১২ লাখ ২৪ হাজার স্টিকার/পোস্টার বিতরণ করা হয়েছে।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম