একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্মমহাসচিব, সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
রিজভী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্মসূচি দিয়েছে। এগুলো হচ্ছে, ১. শহীদ দিবসের প্রথম প্রহরে ১২-০১ মিনিটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। ২. ২১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন। ৩. ২১ ফেব্রুয়ারি সকাল ৬ টায় কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন। ৪. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ২টায় রাজধানীর রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকবৃন্দ উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন। সারাদেশে কর্মসূচি- ১.২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারাদেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।২.ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা করবে।
/এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন: প্রধানমন্ত্রী অনুতপ্ত!








