‘বিশ্বব্যাংকের অভিযোগে দু’জন নিরীহ ব্যক্তিকে শাস্তি পেতে হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২১

একনেক সভা (ফাইল ছবি) পদ্মাসেতু ইস্যুতে বিশ্বব্যাংকের অভিযোগের প্রেক্ষিতে দুইজন নিরীহ ব্যক্তিকে শাস্তি পেতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানী শেরেবাংলা নগরে একনেক বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ কথা জানান।

মুস্তফা কামাল বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন, ‘বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের ভিত্তিতে একজনকে মন্ত্রীত্ব থেকে সরিয়ে দিতে হয়েছে এবং অন্যজনকে (সাবেক যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ও বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া) জেলে যেতে হয়েছে।’ এজন্য প্রধানমন্ত্রী দুঃখও প্রকাশ করেছেন।’’

সভায় প্রধানমন্ত্রী ড. মুহম্মদ ইউনূসকে ইঙ্গিত করে বলেন, ‘একজন ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় বাংলাদেশের বিরুদ্ধে তিনি এ ষড়যন্ত্র করেছেন। এ ঝামেলা না হলে ২০১৬ সালেই পদ্মা সেতু চালু হতো এবং বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ অতিক্রম করতো।’

একনেক সভায় তিন হাজার ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ৬৪১ কোটি ৯৯ লাখ, সংস্থার অর্থায়ন ৮৮ কোটি ৪৩ লাখ এবং প্রকল্প সাহায্য আসবে ৯৫৪ কোটি ৮ লাখ টাকা।

/এসআই/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম