পাটকে ভালোবাসতে স্পিকার চাইলেন পাটের শাড়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮

জাতীয় সংসদ

প্রতিমন্ত্রীর কাছে পাটের শাড়ি উপহার চাইলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদে পাট বিল ২০১৬ পাসের সময় স্পিকার পাটের প্রতি তাদের ভালোবাসা সৃষ্টির জন্য পাটের তৈরি শাড়ি উপহারের কথা বললে প্রতিমন্ত্রী আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবসের আগেই স্পিকারকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

বিল পাসের সময় বিল উত্থাপনকারী পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম পাটের বহুবিধ ব্যবহারের কথা সংসদে ‍উল্লেখ করেন। এ সময় স্পিকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে রসাত্মক মন্তব্য করেন, পাটের সূতার তৈরি শাড়ি আমরা পেলে পাটের প্রতি আমাদের বেশি ভালোবাসা জন্ম নেবে।

এরপর জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বিলের সংশোধনী প্রস্তাব দেওয়ার সময় স্পিকারের শাড়ি উপহার দাবির প্রসঙ্গটি আবারও তোলেন। এ সময় প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আমি আশা করবো আগামী ভালোবাসা দিবসে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় মাননীয় স্পিকারকে একটি লাল শাড়ি উপহার দেবেন।

প্রসঙ্গত: আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস। স্পিকারসহ বেশিরভাগ মহিলা সদস্য এ দিন লাল শাড়ি পরে সংসদের বৈঠকে অংশ নিয়েছেন।

পরে বিলের ওপর আলোচনা কালে প্রতিমন্ত্রী মির্জা আজম শাড়ি প্রসঙ্গে বলেন, এই সংসদে পাটের শাড়ি চাওয়া হয়েছে। আমরা বিজেএমসি (বাংলাদেশ জুট মিল করপোরেশন) থেকে একটি কম্পোজিট মিল স্থাপনের উদ্যোগ নিয়েছি। ওই মিল চালু হাওয়ার পর সেখান থেকে প্রথমে যে শাড়ি তৈরি করা হবে সেটা আপনাদের (সংসদ সদস্য) দেওয়া হবে।

একই সময় স্পিকারের শাড়ি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা ৬ মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা করেছি। এবার প্রথমবারের মতো পাট দিবস পালিত হবে। এই উপলক্ষে আমরা নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছি। এই জাতীয় পাট দিবস পালনের আগেই আমরা মাননীয় স্পিকারকে শাড়ি উপহার দেবো।

/ইএইচএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম