বিশ্বব্যাংকের ১৬ গাড়ি তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০০

বিশ্বব্যাংক

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ১৬টি গাড়িসহ পাসবুক তলব করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এজন্য বুধবার (১৫ ফেব্রুয়ারি) তারা এক নোটিশের মাধ্যমে সাতদিনের সময় বেঁধে দিয়েছে। বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান।

জানা গেছে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বরাবর পাঠানো শুল্ক গোয়েন্দা বিভাগের নোটিশে ১৬টি গাড়ির নম্বর ও ব্র্যান্ডসহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। আগামী সাতদিনের মধ্যে এগুলো কোথায় ও কী অবস্থায় আছে তা জানতে চেয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সাতদিনের মধ্যে তা না জানালে দেশের প্রচলিত আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

বাংলা ট্রিবিউনকে একটি সূত্র জানায়, এই ১৬টি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় যাদের নামে কেনা হয়েছে তারা বিক্রি করে দিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে শুল্ক গোয়েন্দা বিভাগের কাছে তথ্য রয়েছে। এ কারণে বাংলাদেশে বিশ্বব্যাংক মিশনের প্রধানকে দায়ী করার সুযোগ রয়েছে প্রচলিত আইনে।

আইন অনুযায়ী, শুল্কমুক্ত সুবিধায় কেনা গাড়ি বিক্রি করা যায় না। কর্মকাল শেষে মিশন প্রধানকে গাড়ি বুঝিয়ে দিতে হয়। এরপর মিশন প্রধান শুল্ক গোয়েন্দা বিভাগকে অবহিত করে গাড়ির ব্যাপারটি নিষ্পত্তি করে থাকেন। কিন্তু এ ১৬টি গাড়ির ক্ষেত্রে তা মানা হয়নি। সেক্ষেত্রে মিশন প্রধান দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগে মহাপরিচালক ড. মইনুল খান।।

বাংলা ট্রিবিউনকে আরেকটি সূত্র জানায়, যদি শুল্কমুক্ত গাড়ি বিক্রি করতেই হয় তাহলে তা সরকারকে জানাতে হবে। সেক্ষেত্রে গাড়ির নতুন ক্রেতা শুল্কমুক্ত কোনো সুবিধা পাবেন না। তখন তাকে শুল্কসহ যাবতীয় সবকিছু পরিশোধ করতে হবে।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩৪টি বিলাসবহুল গাড়ি আটক করা হয়েছে।

/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম